সচিবালয়ে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

🗓 Tuesday, 18 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 18 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকবৃন্দ।

বক্তাগণ বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। আর এ ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরইউজের নেতৃত্বে সকল সাংবাদিকদেও নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর