সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজশাহীর বিএনপি নেতা বাবলু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু তার পরিবার নিয়ে নিরাপত্তা হীনতার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগরীর লক্ষীপুর বাকীর মোড় এলাকার নিজ বাসভবনে পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় লিখিত বক্তব্যে যুবদল নেতা বাবলু বলেন, তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন। সেইসাথে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজশাহী মহানগরীর আওতাধীন ৬ নং ওয়ার্ডের সভাপতি, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতিত সরকারের শাসনামলে নয়টিরও বেশি রাজনৈতিক মামলার শিকার হয় এবং দশবারের অধিক কারাবরণ করেন।

বর্তমানে দলের ভিতরের কিছু বিপথগামী সদস্য, আওয়ামী লীগের এজেন্ট, পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের দ্বারা গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় তাঁর বাসভবনে পরিবারসহ ভয়ানক হামলা শিকার হন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাঁর পরিবারের সাথে ঘটে যাওয়া হামলার ঘটনার জন্য দলের হাইকমান্ড এবং রাজশাহীবাসীর নিকট বিচার দাবী করেন। সেইসাথে এ ঘটনার সাথে জড়িত সকলকে আটক করে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচারের দাবীও জানান।

সংবাদ সম্মেলনে তাঁর সহধর্মীনি নাদিরা বেগম লিপি উপস্থিত ছিলেন।