সবার জন্য প্রোটিন নিশ্চিতের লক্ষ্যে রাজশাহীতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

🗓 Monday, 20 September 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Monday, 20 September 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

সবার জন্য প্রোটিন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী মহানগরীতে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে মহানগরীর উপশহরের একটি রেঁস্তোরায় রাজশাহী সিটি কর্পোরেশনের ও ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল সহযোগিতায় এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. খালেদা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক জালাল উদ্দীন সরদার, প্রখ্যাত রন্ধন শিল্পী রহিমা সুলতানা রিতাসহ বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রালের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ বলেন, প্রত্যেক ব্যাক্তিকে স্বাস্থ্যবান ও মেধাবী হতে হলে প্রোটিনের কোন বিকল্প নেই। এ জন্য বর্তমান সরকার সকল নাগরিকের প্রোটিন নিশ্চিত করতে বিভিন্নভাবে কাজ করছে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সেচ্ছাসেবী সংগঠন গুলো যদি এগিয়ে আসে তাহলে সকলের প্রোটিন নিশ্চিত করতে সরকারের আরো সহজ হবে।

সেমিনার শেষে রান্না প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর