সম্প্রীতি রক্ষায় রাজশাহীর চারঘাটে মানববন্ধন ও পদযাত্রা

🗓 Tuesday, 19 October 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 19 October 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

কুমিল্লা ও রংপুরের হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে রাজশাহীর চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চারঘাট বাজার চৌরাস্তা মোড়ে ‘চারঘাট পদ্মা বড়াল থিয়েটার’ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘চারঘাট পদ্মা বড়াল থিয়েটার’ সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় অন্যাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, সরদহ সরকারী মহাবিদ্যালয়ের অধ্যাপক মাজদার রহমান, চারঘাট নিশি কালি মন্দিরের সভাপতি বজ্রহরি দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার কর্মকার, ‘পদ্মা বড়াল থিয়েটার’ এর সাবেক সভাপতি এখলাস হোসেন লাভলু, ‘পদ্মা বড়াল থিয়েটার’ এর সাধারন সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি শৃংখলা রক্ষার জন্য সকলের প্রতি আহবান জানান তারা। এছাড়া ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন বক্তারা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর