সাংবাদিক ফটিকের দ্বিতীয় মৃত্যুবাষিকী আজ

🗓 Sunday, 12 December 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 12 December 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিকের আজ দ্বিতীয় মৃত্যুবাষিকী।

২০১৯ সালের ২৭ নভেম্বর আনোয়ারুল আলম ফটিক ব্রেইন স্ট্রোক করেন। সেদিনই দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার বাম হাত ও পা প্রায় অকেজো হয়ে পড়ে।

পরে ১২ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে মহানগরীর বালিয়াপুকুরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি ১৯৯৬ সালে ক্রীড়া প্রতিবেদক হিসেবে রাজশাহীর দৈনিক সোনালী সংবাদে যোগ দেন। পরে নিজস্ব প্রতিবেদক ও প্রধান প্রতিবেদক হন। সবশেষ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি রাজশাহী প্রেসক্লাবের সভাপতি’র দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের একজন অনুবাদক ও দৈনিক ভোরের পাতার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কাজ করছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর