সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে আতাউর রহমান স্মৃতি পরিষদের মানববন্ধন

🗓 Thursday, 20 May 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 20 May 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

নারী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচিবালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টস্থ প্রেসক্লাব প্রাঙ্গনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসলাম উদ দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক মলয় ভৌমিক, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহান, এ্যাডভোকেট দিল সেতারা চুনি, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত, নারী নেত্রী মর্জিনা পারভীন ও প্রথমআলোর রাজশাহী জেলা প্রতিনিধি আবুল কালাম মুহম্মদ আজাদসহ রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। আর এ ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরইউজের নেতৃত্বে সকল সাংবাদিকদেও নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর