সাইবার ক্রাইম দমনে পুলিশকে বিশেষ নির্দেশ: প্রধানমন্ত্রী

🗓 Sunday, 3 January 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 3 January 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ যেন পুলিশের সেবা পায়। আর সেদিকে লক্ষ্য রেখে প্রত্যন্ত অঞ্চলের দৌড় গোড়ায় পুলিশ পৌছে যাচ্ছে। এখন আধুনিক প্রযুক্তির যুগ সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, এটাকেউ দমন করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ গণভবন থেকে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সারদায় ৩৭তম বিসিএস-পুলিশ ব্যাচের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এবার ১৩ জন মহিলা অফিসার সহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের প্রশিক্ষণ শেষ করলেন। জাতির পিতা বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন খুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসেবে এবং সেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দূর্ভাগ্য তিনি তা শেষ করতে পারেননি। পরবর্তিতে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর দেশ অনেক পিছিয়ে যায়।

প্রধান মন্ত্রী প্রত্যাশা করেন পুলিশের নবীন কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্বল করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর