সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের উল্লাস

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

সব ধরনের ক্রিকেট থেকে টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। সাকিবের মুক্তির পর সতীর্থরা তাকে অভিনন্দনে ভাসিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট ঢেউ তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এবার ২২ গজের মাঠে সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্থানের ক্রিকেটভিত্তিক একটি ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্থান’।

রোববার ‘ক্রিকেট পাকিস্থান’ তাদের পেজে একটি কার্টুনচিত্র আপলোড করে। যেখানে দেখা গেছে– বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের মিলনমেলা।  সেখানে সবার মধ্যমনি হয়ে বসে আছেন সাকিব আল হাসান।  তার মাথায় মুকুট। রাজসিক ভঙ্গিতে সিংহাসনে বসে থাকা সাকিবের দিকে মুখ করে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানস্থানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।

ক্রিকেট পাকিস্থানের এমন পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে ২১ হাজারের বেশি লাইক জমা পড়েছে। শেয়ার হয়েছে ৩১০০-এর বেশি। ছবির নিচে মন্তব্য জমা পড়েছে ১৮০০-এর বেশি।

কমেন্ট বক্সে বাংলাদেশি নেটিজেনরা ক্রিকেট পাকিস্থান পেজকে ধন্যবাদ জানাচ্ছে।