সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন ও প্রস্তাবিত উত্তর সেচ প্রকল্পের ষড়যন্ত্র বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Wednesday, 6 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

বাংলাদেশ রেলওয়ের অধীনে সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী বরজাহান, এলিজ্যাবল ইয়ুথ ফর ইভলিয়েশনের সভাপতি গোলাম নবী রনি, নারীনেত্রী সেলিনা বেগম, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, অতিদ্রুত বাংলাদেশ রেলওয়ের অধীনে সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এই রেলপথ দুটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষের কর্মক্ষেত্রে ব্যাপক সুবিধা সাধিত হবে। এছাড়াও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ করে, অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষকে গ্রহন করার দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর