সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ও হামলা বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

🗓 Thursday, 21 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 21 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত, হামলা ও অগ্নিসংযোগের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম টিপু, প্রফেসর শাহ আজম শান্তুু, প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, প্রফেসর শহীদুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাংচুর ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি। আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কিন্তু সম্প্রতি দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীসহ স্বার্থান্বেষী গোষ্ঠী নানা সময়ে এ সহাবস্থান নষ্টের চেষ্টা করেছে। এসব সহিংসতার পেছনে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর