সারাদেশের ন্যায় বিভাগীয় মহানগরী রাজশাহীতে ভার্চুয়ালি শপথ করালেন প্রধানমন্ত্রী

🗓 Thursday, 16 December 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 16 December 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সারাদেশের ন্যায় বিভাগীয় মহানগরী রাজশাহীতে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর মানুষকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ শপথ পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করানোর সময় প্রত্যেকের হাতে বাংলাদেশের মানচিত্র ছিলো।

বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করান। এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আসেন। এরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে তিনি বক্তব্য রাখেন।

এসময় রাজশাহীর শপথ অনুষ্ঠানের রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর