বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি কর্তৃক কুমিল্লার পূজামন্ডপসহ রংপুর পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু ভাই ও বোনদের উপর সহিংস সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক মাস্টার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সেক্টর ফোরাম একাত্তরের রাজশাহীর সভাপতি খন্দকার আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নতুন নেসা তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাংচুর ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি সহিংসতার পেছনে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।