সারা বাংলাদেশের রেলপথকে ব্রডগেজে রুপান্তরিত করা হবে: রাজশাহীতে রেল মন্ত্রী

🗓 Friday, 12 March 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Friday, 12 March 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় রেললাইন সম্প্রসারন করা হবে। বর্তমানে রেলের যে ব্যবস্থা তাতে মূলত দুই অংশে কাজ হয়, একটা পশ্চিমাঞ্চল রাজশাহী থেকে আর একটা পূর্বাঞ্চল চট্টগ্রাম থেকে। পশ্চিমাঞ্চলে ব্রডগেজ, পূর্বাঞ্চলে মিটারগেজ এবং লালমনিরহাটে মিটারগেজ, আমরা এই সমস্ত রেললাইনকে ব্রডগেজে রুপান্তরিত করবো।

আজ শুক্রবার বেলা ১১টায় পশ্চিমাঞ্চল রেল ভবন রাজশাহী ও রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রেলকে যাতে একটা নিয়মতান্ত্রিক পন্থায় আনতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর রাজশাহীতে রেলের যে বহুতল ভবন এর প্রয়োজন আছে সে দাবী কিন্তু জড়ালোভাবে ঢাকার রেলভবন পর্যন্ত পৌঁছায় না। এখানে যে রেলের কর্মকর্তা কর্মচারীরা টিনশেডের মধ্যে কাজ করে তা আমার জানা ছিলো না। তবে সচিব মহাদয়কে সাথে নিয়ে এ বিষয়ে কাজ করা হবে। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত শুধু এটুকুই ডবল রেললাইন নয়, এটা সারা বাংলাদেশে সম্প্রসারিত করা হবে।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক ধীরেন্দ্রনাথ মজুমদার, রেল সচিব সেলিম রেজা, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী বাবুল আক্তার, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জেডু সরকারসহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রাজশাহী রেলওয়ে স্টেশন হতে স্পেশাল ট্রেনযোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর