বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গনে অটো-হ্যান্ডস্যানিটাইজার মেশিনের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় মসজিদের প্রধান ফটকে ভারতীয় জনগণের পক্ষ থেকে, ওকমিস্ট স্পর্শকারী স্যানিটাইজার ডিস্পো অটো মেশিন স্থাপন এবং তা উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি।
হ্যান্ডস্যানিটাইজার মেশিন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সহকারী পুলিশ কমিশনার ও ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন, সাহেববাজার বড় মসজিদের সভাপতি তোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন ও মসজিদের পেস ইমাম আব্দুল গনি প্রমুখ ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে রাজশাহী তথা দেশবাসীর মঙ্গলকামনায় এবং করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।