স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজশাহী মহানগরীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

🗓 Saturday, 17 July 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 17 July 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। টানা এক মাস চার দিনের লকডাউন শেষে গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে মহানগরীর দোকানপাট ও শপিংমলগুলো।

ঈদকে সামনে রেখে করোনাকালীন সময়েও বাড়িতে বসে নেই লোকজন। ঈদের কেনাকাটা করতে বেড়িয়ে পড়েছেন সবাই শপিংমল গুলোতে। তবে এসব ক্ষেত্রে যানবাহন কিংবা মার্কেট কোথাও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোন গুরুত্ব দেখা যাচ্ছে না। মানুষের কাছে মাস্ক থাকলেও তারা তা সঠিক নিয়মে পরছেন না। অনেকের মুখ থেকে নাকে উঠছে না মাস্ক, কেউবা আবার থুতনির নিচে নামিয়ে রাখছেন।

আজ শনিবার মহানগরীর সাহেব বাজারসহ অন্যান্য বড় বড় মার্কেট গুলিতে দেখা যায়, ঈদকে ঘিরে নগরীজুড়ে ব্যাপক কর্মচঞ্চলতা। সাহেব বাজার, আরডিএ মার্কেট, কাপড়পট্টি, গণকপাড়া, নিউ মার্কেট, কোর্ট বাজার এলাকায় মানুষের সমাগম দেখা গেছে বেশি। সেই সাথে ফুটপাতের দোকানগুলোতেই ছিল ক্রেতাদের পর্যাপ্ত পরিমাণ ভীড়। এ দেখে মনেই হচ্ছে না দেশে করোনা বলে কোন রোগ রয়েছে। ঈদের আনন্দে সকলে নির্দিধায় কেনা কাটা করছেন, স্বাস্থ্যবিধির বিষয়ে জানতে চাইলেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা।

এ বিষয়ে আরডিএ মার্কেট ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, গতকাল শুক্রবার থেকে মার্কেটে কেনাবেচা ভালোই হচ্ছে, এটা আরো বাড়বে। তবে স্বাস্থ্যবিধি সেভাবে নিশ্চিত হচ্ছে না এটা ঠিক। এটা শুধু মার্কেটে না পুরো মহানগরীর বাস্তব চিত্র।
তিনি আরও বলেন, মার্কেট গুলোতে ব্যবসায়ী নেতা ও প্রশাসনের সমন্বয়ে কমিটি করে সার্বক্ষণিক মনিটরিংয়ের পরামর্শ দেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর