স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

🗓 Thursday, 8 July 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 July 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

‘ভাত দে ভাত দে, দোকানপাট খুলে দে’ এই স্লোগান দিয়ে রাজশাহী মহানগরীতে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী-কর্মচারীবৃন্দ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর আর ডিএ মার্কেটের সামনে কয়েক’শ ব্যবসায়ী-কর্মচারী ও রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে দোকান খোলার দাবিতে এ বিক্ষোভ করেন।

এ সময় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মাহমুদ হাসান, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, পাদুকা সমিতি’র সভাপতি শফিকুর রহমান রিপন, সহ-সভাপতি আবুল কাশেম মিলনসহ মহানগরীর বিভিন্ন ব্যবসায়ীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীক নেতৃবৃন্দ জানান, করোনার কারণে দীর্ঘ দিন থেকে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মচারিদের বেতন ও দোকান ভাড়া দিতে পারছেন না। এরফলে খুব অভাব-অনটনে দিনপার করতে হচ্ছে আমাদের। প্রথমে স্থানীয় প্রশাসনের বিশ দিন লকডাউনের পরে আবার সারাদেশের সর্বাত্মক লকডাউনের সাথে রাজশাহী লকডাউন চলছে। তাই লকডাউন প্রত্যাহার করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা করতে চাই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর