৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, থাইল্যান্ডে বন্যায় নিহত ৩৩

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

থাইল্যান্ডের বেশকিছু এলাকা রেকর্ড বন্যার সঙ্গে লড়াই করছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশে বন্যা আঘাত হেনেছে। বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত মাত্র ১৩ হাজার জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়, মালয়েশিয়ার সীমান্তবর্তী ব্যবসায়িক কেন্দ্র হাত ইয়ে শহরে ৩’শ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, একদিনে ৩৩৫ মিলিমিটার।

উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে নৌকা, উঁচু চাকা-যুক্ত ট্রাক এবং জেট স্কি। সংখলা প্রদেশের গভর্নরের মতে, এসব যানবাহনের মাধ্যমে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হাতইয়াই শহরটি এই সংখলা প্রদেশে অবস্থিত। মঙ্গলবার মন্ত্রিসভা সোংখলাকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে।

অবিরাম বৃষ্টিপাতে প্রতিবেশী দেশগুলোও বিধ্বস্ত। ভিয়েতনামে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে, অন্যদিকে মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটির উত্তর সীমান্তবর্তী এলাকায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।