বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানের বিরুদ্ধে কটুক্তিকারীদের প্রতিহত করার লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন

🗓 Saturday, 5 December 2020

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 5 December 2020

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ন কটুক্তিকারীদের প্রতিহত করার লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সমন্বিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম-৭১ রাজশাহী জেলা শাখার সভাপতি আবুল হাসান, সাধারন সম্পাদক আবুল বাসার, মহানগরের সভাপতি শাহ-জাহান আলী বরজাহান, সধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও মুক্তিযোদ্ধা একাত্তরের সাধারন সম্পাদক কে এম এম ইয়াছিন আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভাষ্কর্য আর মূর্তি এক নয়। কিছু ধর্মব্যবসায়ীরা এটাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভাষ্কর্য বিশ্বের প্রায় সকল মুসলিম দেশগুলোতে রয়েছে। তাই বাংলাদেশেও বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মান করা হবে আর যারা বাধা প্রদান করতে আসবে তাদেরকে কঠরভাবে প্রতিহত করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর