এক বছর থেকে শরীরে দেড়শো গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজশাহীর শিক্ষার্থী মোখলেসুর

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে… বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের ছাত্র-জনতার মিছিলে যখন গুলি চলছিল, তখন বিবেকের তাড়নায় রাজশাহীর রাস্তায় আন্দোলনে নেমেছিলেন মোখলেসুর রহমান, আলিম উদ্দীন, মিল্টন বিশ্বাস, বদরুজ্জামান চাঁদ ও ওয়াসিমের মতো অনেকে। তবে এদের সবাই গত এক বছর থেকে মাথা ও শরীরে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উন্নত চিকিৎসা না পেয়ে […]
রাবিতে ২০২৪ এর গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রজনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে র্যালিটি শুরু হয়ে মহানগরীর তালাইমারী প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে ঘুরে জোহা চত্বরে এসে শেষ হয়। বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, […]
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে নানা অনুষ্ঠান পালিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। আজ সকালে রাজশাহী সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভের ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত […]
ভালো ট্রেন ও বগির জন্য রাজশাহীতে বিক্ষোভ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করছেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টায় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন […]