রাজশাহীর ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী জেলার ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে প্রকৃত ৬০জন মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ প্রশাসন। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিব সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। রাজশাহীর পুলিশ সুপার বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তারা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূঁয়শী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত […]