রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা […]

আগামীর সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ: অধ্যাপক মুজিবুর রহমান

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীর সংসদ হবে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, এই কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে। সবকিছু চলবে কোরআন দিয়ে। আজ রোববার […]

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি ও মানববন্ধন

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে বেলা ১১টা পর্যন্ত। দাবি বাস্তবায়নের জন্য হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ-এর নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, […]

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা: নিহত ১৩২, নিখোঁজ ১৭৬

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক– সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি-এর মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেছেন, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। কর্তৃপক্ষ বলেছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলংনদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার।

এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (রোববার, ৩০ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (রোববার, ৩০ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি