রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহানগরী সাহেব বাজার জিরো পয়েন্ট উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন ও বরেন্দ্র যুব সংগঠন-এর আয়োজনে এলাকায় কৃষক-ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন […]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায়

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ঢাকায় নেমে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মঙ্গলবার রাতে চীনেরে আরও একটি নতুন বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে। যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেয়ার চেষ্টা করছেন। গতকাল রাতেও ঘণ্টা দেড়েক বৈঠক করেছে মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। বৈঠকের পর বোর্ডের এক সদস্য জানান, কিছু জটিলতা কেন বারবার দেখা দিচ্ছে, তার কারণ খোঁজা হচ্ছে। নতুন করে বেশ কয়েকটি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। এদিকে, প্রধান উপদেষ্ঠা ড. ‍মুহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। অপরদিকে, দলের চেয়ারপারসনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তার সুস্থতার জন্য যেখানে যা প্রয়োজন, তা সম্পন্ন করার তাগিদ দিয়েছেন দলটির নেতারা।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  প্রতিবেদনে… আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে মহানগরীর মোল্লাপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী ও প্রবীণ সংঘের ২ নং ওয়ার্ডের সভাপতি এভারেস্ট হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কারিতাসের আঞ্চলিক […]

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  প্রতিবেদনে… মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদে বক্তব্য রাখেন, রাজশাহীর […]

টি-২০ ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… আয়ারল্যান্ডের বিপক্ষে অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে বোলিং করে এক বল থাকতে ১১৭ রানে আইরিশদের অলআউট করে বাংলাদেশ। […]

এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি