ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ফিফা শান্তি পুরস্কার নিয়ে আগেই অনুমান করা হয়েছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, অবশেষে ঘটলও তাই । ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি […]
Arif Mart App Launching Event 2025 সফলভাবে অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়… রাজশাহীতে সফলভাবে অনুষ্ঠিত হলো “Arif Mart App Launching Event 2025”। প্রযুক্তিনির্ভর এই আধুনিক অ্যাপটি ব্যবহারকারীদের জন্য একসাথে শপিং, মোবাইল রিচার্জ করে আয়, এবং এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করেছে। অ্যাপটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা এবং ডেভেলপার Arif, যিনি এই প্ল্যাটফর্মের CEO & Founder। ডিজিটাল মার্কেটপ্লেসে […]
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক ও অস্বাভাবিক বিল বন্ধ করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘস্থায়ী যানজট নিরসন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কোচিং বাণিজ্য বন্ধসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও সর্বক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা ভয়াবহ আকার ধারণ করেছে। নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। তারা অভিযোগ করেন, বিলিং, সার্ভিস, মিটার ব্যবস্থাপনা, সব খাতেই অস্বচ্ছতা ও অনিয়ম চলছে। এগুলো বন্ধ না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। চিকিৎসাসেবা নিয়ে বক্তারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা অপ্রতুল, চিকিৎসা সরঞ্জাম সংকট, মনিটরিং দুর্বলতা, অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে সেবার উন্নয়ন, জনবল বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। মানববন্ধনে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, শরিফুল ইসলাম, হোসেন আলী পেয়ারা, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, তৌফিক আহসান টিটু, শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।