রাজশাহীতে শিশু মৃত্যু প্রতিরোধে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হচ্ছে

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগর ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে ও শিশু মৃত্যু প্রতিরোধে আজ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। মহানগরীতে এবার ৬৩ হাজার ৪৭৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১৫৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে , রাজশাহী জেলায় ২ লাখ ৮৮ হাজার ২৪৫ জন শিশুকে ১৭৫৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৯ হাজার ৫৪০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।