রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদাণ

🗓 Friday, 13 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 13 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীর একমাত্র মহিলা হকার ও পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। কুষ্টিয়ায় জন্ম নেওয়া খুকি সম্ভ্রান্ত পরিবারের সদস্য হলেও বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী মারা গেলে মানসিক  সমস্যা থাকার কারনে পরিবারের কেউ তাকে ঠাই দেয়নি। সেই থেকে খুকি রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রির মাধ্যমে তার জীবন সংগ্রাম চালিয়ে আসছেন।

খুকির সেই পত্রিকা বিক্রি ও তা থেকে আয়কৃত অর্থ গরীব-দূঃখীকে সহায়তা প্রদাণের  খবর গত কয়েকদিন ধরে সমামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে সেই খবর প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরপর প্রধানমন্ত্রী রাজশাহীর জেলা প্রশাসককে খুকির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তারপর থেকেই স্থানীয় প্রশাসন খুকির ঘরবাড়ি সংষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক এস এম কামাল খুকির বাড়িতে গিয়ে তার হাতে দশ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার,  মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর