২০২৬ টি-২০ বিশ্বকাপ: বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইসিসি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ার অভিপ্রায় জানিয়ে বিসিবি আইসিসিকে একটি মেইল করেছে ইতোমধ্যে। বিসিবি এবার জানিয়েছে, বোর্ডের চাওয়া ও মতামতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আইসিসি। বিষয়টি বিসিবি জানতে পেরেছে আইসিসির পাঠানো বার্তা থেকে। সেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে যেন বাংলাদেশ দল পূর্ণাঙ্গভাবে ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। সেসব সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি। একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল ক্রিকইনফো  প্রচার করেছিল বাংলাদেশকে নাকি আইসিসি আলটিমেটামই দিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারতে গিয়েই বিশ্বকাপে খেলতে হবে, তা না হলে পয়েন্ট কাটা যাবে। তবে বিসিবি সেসব দাবি উড়িয়ে দিয়েছে। বিসিবির কথা, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বোর্ডের কথা, আইসিসির সঙ্গে যেভাবে যোগাযোগ হচ্ছে, তার আসল বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এইসব দাবির কোনো মিল নেই।

রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  প্রতিবেদনে… পৌষের শীত ও উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে পুরো রাজশাহী। গত সোমবার থেকে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। […]

এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিলি  

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, মাহমুদ জামান কাদেরী, মাহবুব সিদ্দিকী, প্রফেসর শৌভিক রেজা, প্রফেসর গোলাম […]

আজও রাজশাহীতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… পৌষ মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহ ও গতকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার সকাল ৯ টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল […]

এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

রাজশাহীতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.০ ডিগ্রি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে  স্নেহা মির্জার প্রতিবেদনে… একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা রাজশাহী মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে […]

এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির উপস্থাপনায়… এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, মাদুরো ও তার স্ত্রীকে আটক

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে প্রায় একইসঙ্গে সামরিক হামলার ঘটনা ঘটেছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর ওপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলা করলো যুক্তরাষ্ট্র। এই হামলার পরই […]

রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.০ ডিগ্রি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে  স্নেহা মির্জার প্রতিবেদনে… উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা […]