ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, মাহমুদ জামান কাদেরী, মাহবুব সিদ্দিকী, প্রফেসর শৌভিক রেজা, প্রফেসর গোলাম […]
ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, মাদুরো ও তার স্ত্রীকে আটক

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে প্রায় একইসঙ্গে সামরিক হামলার ঘটনা ঘটেছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর ওপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলা করলো যুক্তরাষ্ট্র। এই হামলার পরই […]
৩০ বছর পর শিশু জন্ম নিলো ইটালির এক গ্রামে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ইতালির আবরুজো অঞ্চলের পাহাড় গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচীন এক গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক বেশি। দশকের পর দশক ধরে জনসংখ্যা কমার ফলে গ্রামটিতে যে শুনশান নীরবতা ছিল। একটি শিশুর জন্মেই কেটেছে সেই নীরবতা। এই বিরল ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে বয়ে চলেছে […]
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন পালিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ও সকাল ৯টায় মহানগরীর ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়া সিটি চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে আজ যিশু […]
শহিদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। আইএসপিআর জানায়, শাহাদাৎ বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আজ […]
সুদানে কিন্ডার গার্টেনে আরএসএফের হামলায়, ৪৬ শিশুসহ নিহত ১১৬

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… সুদানের একটি কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৬জন শিশু রয়েছে। খবর আলজাজিরার দেশটিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংঘাত, জাতিগত দ্বন্দ্ব এবং সামরিক শাসনের জেরে-গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাউথ করদোফান রাজ্যের কালোগিতে এ হামলার ঘটনা ঘটে। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন। গত শুক্রবার সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সুদানের সরকার–সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ)-এর দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পরে উদ্ধারকাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত শুক্রবার বলেন, নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ফিফা শান্তি পুরস্কার নিয়ে আগেই অনুমান করা হয়েছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, অবশেষে ঘটলও তাই । ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি […]
পুতিনের সফরের প্রাক্কালে ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ইউরোপের সঙ্গে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখন ভারত সফরে এসেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট দিল্লিতে দুই দিন থাকবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত তেল ও অস্ত্র বিক্রির জন্যই পুতিনের এই সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার দিল্লিতে ভ্লাদিমির পুতিন। এই সফরে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। এই সফর শুরুর ঠিক আগেই পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায়, তার ওপরে। দুই দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা ‘রেলোস’ চুক্তি অবশ্য সই হয়ে গিয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। তবে সেটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট ড্যুমা’র অনুমোদন দেয়। পিটিআই জানিয়েছে, ‘স্টেট ড্যুমা’র স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন সভার শুরুতে তার ভাষণে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে ‘সার্বিক এবং কৌশলগত’ বলে বর্ণনা করেন এবং এই সম্পর্ককে যে যথেষ্ট গুরুত্ব দেয় তার দেশ, সেটাও উল্লেখ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায়

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ঢাকায় নেমে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মঙ্গলবার রাতে চীনেরে আরও একটি নতুন বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে। যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেয়ার চেষ্টা করছেন। গতকাল রাতেও ঘণ্টা দেড়েক বৈঠক করেছে মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। বৈঠকের পর বোর্ডের এক সদস্য জানান, কিছু জটিলতা কেন বারবার দেখা দিচ্ছে, তার কারণ খোঁজা হচ্ছে। নতুন করে বেশ কয়েকটি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। এদিকে, প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। অপরদিকে, দলের চেয়ারপারসনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তার সুস্থতার জন্য যেখানে যা প্রয়োজন, তা সম্পন্ন করার তাগিদ দিয়েছেন দলটির নেতারা।
ভয়াবহ ঝড় ও বন্যায় এশিয়ার চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ অনেক মানুষ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৯ শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ আছেন অনেকে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে গত একসপ্তাহ থেকে ১০ […]