একদিনে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে আটক করে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর […]

রাজশাহী লকডাউন: অন্যদিনের চেয়ে লোক সমাগম কিছুটা বেশি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে… ৭ম দিনের মতো রাজশাহীতে কঠোর লকডাউন চলছে। তবে আগের দিনের লকডাউনের চেয়ে মহানগরীতে লোক সমাগম কিছুটা বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান সদস্যদের অবস্থান থাকলেও কঠোর অবস্থানে তাদের দেখা যায়নি। তবে মহানগরীতে সব ধরনের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল […]

রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদাণ

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ    রাজশাহীর একমাত্র মহিলা হকার ও পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। কুষ্টিয়ায় জন্ম নেওয়া খুকি সম্ভ্রান্ত পরিবারের সদস্য হলেও বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী মারা গেলে মানসিক  সমস্যা থাকার কারনে পরিবারের কেউ তাকে ঠাই দেয়নি। সেই থেকে খুকি রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রির মাধ্যমে তার জীবন সংগ্রাম চালিয়ে আসছেন। খুকির […]

রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির মানববন্ধন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ    রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় মহানগরীর আলুপট্টিতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজ চালু রাখার দাবিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শাহ্ মখদুম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. এটিএম হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র […]

রাজশাহীর ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ রাজশাহী মহনগরীর এক ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর সিটি প্রেসক্লাব মিলানায়তনে ভুক্তভোগীর পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিবা পারভিন বলেন, আমার ছেলে মনিরুজ্জামান মান্না পেশায় একজন ব্যবসায়ী এবং সে খুব সহজ, সরল ও শান্ত প্রকৃতির। ধর্ষন […]

রামেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক থেকে নারীসহ ১৬জন দালাল গ্রেফতার

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মহানগরীর বিভিন্ন ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে ৬ নারীসহ ১৬জন দালালকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। আজ সোমবার মহানগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মহানগরীর সিপাইপাড়া ও ভাটাপাড়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে ১০জন পুরুষ ও ৬জন নারী রয়েছে। মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খাঁন জানান, […]

রাজশাহীর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমান অভিযান ॥ ব্যবসায়িকে জরিমানা

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ রাজশাহী মহানগরীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে মহানগরীর মনিচত্বর মাস্টারপাড়ায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন। তারা এসময় বাজার ঘুরে দেখেন ও পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি করতে ব্যবসায়িদের নিষেধ করেন। অভিযান […]

রাজশাহীতে ফুলবাড়ী দিবস উপলক্ষে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে: রাজশাহীতে ফুলবাড়ী দিবস উপলক্ষে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ও বাম জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সিপিবির জেলা কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, বাসদের […]