রাজশাহীর ৬টি আসনে বৈধ প্রার্থী মোট ১৮ জন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্র প্রতিবেদনে… আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ৬ টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। […]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  প্রতিবেদনে… সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে সারা দেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা […]

রাজশাহীর ছয় আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন প্রার্থী। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার […]

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র দাখিল

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্র প্রতিবেদনে… ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের […]

রাজশাহী-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থীরমনোনয়ন ফরম জমা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্র প্রতিবেদনে…   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি’র রাজশাহী-১ আসনের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শরীফ উদ্দীন। আজ রোববার দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতারের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় […]

শহিদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহিদ ওসমান হাদির খুনিরীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহিদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আজ দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার ১১টা ৩৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিকাল ৩টা ৫০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় লাখো জনতার ভিড় ঠেলে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। […]

তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন ৩৫ হাজার নেতাকর্মী

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ৩৫ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে ট্রেন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মীরা।রাজশাহী বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলা থেকে ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এর […]

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রউত্তোলন করেছেন মহানগর বিএনপি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির  প্রতিবেদনে… রাজশাহী-২ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরের দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছ থেকে তারা এ মনোনয়নপত্র উত্তোলন করেন। রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে রাজশাহী […]

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক ও অস্বাভাবিক বিল বন্ধ করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘস্থায়ী যানজট নিরসন,  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কোচিং বাণিজ্য বন্ধসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও সর্বক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা ভয়াবহ আকার ধারণ করেছে। নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। তারা অভিযোগ করেন, বিলিং, সার্ভিস, মিটার ব্যবস্থাপনা, সব খাতেই অস্বচ্ছতা ও অনিয়ম চলছে। এগুলো বন্ধ না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। চিকিৎসাসেবা নিয়ে বক্তারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা অপ্রতুল, চিকিৎসা সরঞ্জাম সংকট, মনিটরিং দুর্বলতা, অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে সেবার উন্নয়ন, জনবল বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। মানববন্ধনে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, শরিফুল ইসলাম, হোসেন আলী পেয়ারা, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, তৌফিক আহসান টিটু, শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।