আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ রাজশাহীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর চেম্বার ভবনের সামনে ‘অধিকার’ রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। ‘অধিকার’ রাজশাহী কো-অর্ডিনেটর এবং দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য […]
রাজশাহীর তানোরে একটি শি*শু মাটির ৩৫ ফিট গ*ভীরে পড়ে আছে, উ*দ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে… রাজশাহীর তানোরে একটি শি*শু মাটির ৩৫ ফিট গ*ভীরে পড়ে আছে, উ*দ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব” এ প্রতিপাদ্যে রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর আয়োজনে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ […]
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ-২০২৫-এর উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।” এই প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: নাজমুল হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা ও ভদ্রার মোড় এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্যরা উপর্যুক্ত পয়েন্টগুলোতে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ফিফা শান্তি পুরস্কার নিয়ে আগেই অনুমান করা হয়েছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, অবশেষে ঘটলও তাই । ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি […]
Arif Mart App Launching Event 2025 সফলভাবে অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়… রাজশাহীতে সফলভাবে অনুষ্ঠিত হলো “Arif Mart App Launching Event 2025”। প্রযুক্তিনির্ভর এই আধুনিক অ্যাপটি ব্যবহারকারীদের জন্য একসাথে শপিং, মোবাইল রিচার্জ করে আয়, এবং এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করেছে। অ্যাপটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা এবং ডেভেলপার Arif, যিনি এই প্ল্যাটফর্মের CEO & Founder। ডিজিটাল মার্কেটপ্লেসে […]
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক ও অস্বাভাবিক বিল বন্ধ করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘস্থায়ী যানজট নিরসন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কোচিং বাণিজ্য বন্ধসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও সর্বক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা ভয়াবহ আকার ধারণ করেছে। নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। তারা অভিযোগ করেন, বিলিং, সার্ভিস, মিটার ব্যবস্থাপনা, সব খাতেই অস্বচ্ছতা ও অনিয়ম চলছে। এগুলো বন্ধ না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। চিকিৎসাসেবা নিয়ে বক্তারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা অপ্রতুল, চিকিৎসা সরঞ্জাম সংকট, মনিটরিং দুর্বলতা, অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে সেবার উন্নয়ন, জনবল বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। মানববন্ধনে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, শরিফুল ইসলাম, হোসেন আলী পেয়ারা, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, তৌফিক আহসান টিটু, শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজানুর রহমান মিনুর মোনাজাত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও অংশ নেন। এদিকে, একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। অপরদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
সারাদেশের মতো রাজশাহীতেও খালেদা জিয়ার সুস্থতায় জুমার নামাজে শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… সারাদেশের মতো রাজশাহীতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুমার নামাজে শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী মহানগরী ও জেলার মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। বিশেষ দোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা […]
রাজশাহীতে মাদ*ক ব্যবসায়ি শফিকুলকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে রাকিব হোসেনের প্রতিবেদনে… রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত হলেন- নগরের কাটাখালী থানাধীন শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার বাসিন্দা মো: শফিকুল মোল্লা (৫১)। তিনি মৃত রসিম মোল্লার ছেলে। বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিবি […]