১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৩য় দিনের মতো রাজশাহীতে অর্ধদিবস কর্মবিরতি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে এ কর্মবিরতি চলে দুপুট ১২টা পর্যন্ত। কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর মত পরীক্ষা সকাল […]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায়

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ঢাকায় নেমে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মঙ্গলবার রাতে চীনেরে আরও একটি নতুন বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে। যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেয়ার চেষ্টা করছেন। গতকাল রাতেও ঘণ্টা দেড়েক বৈঠক করেছে মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। বৈঠকের পর বোর্ডের এক সদস্য জানান, কিছু জটিলতা কেন বারবার দেখা দিচ্ছে, তার কারণ খোঁজা হচ্ছে। নতুন করে বেশ কয়েকটি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। এদিকে, প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। অপরদিকে, দলের চেয়ারপারসনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তার সুস্থতার জন্য যেখানে যা প্রয়োজন, তা সম্পন্ন করার তাগিদ দিয়েছেন দলটির নেতারা।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদে বক্তব্য রাখেন, রাজশাহীর […]
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি ও মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে বেলা ১১টা পর্যন্ত। দাবি বাস্তবায়নের জন্য হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ-এর নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, […]
শীতের দিনে সুস্থতা ও সতেজতা—কেমন হবে আমাদের গোসলের নিয়ম?

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… শীতের আগমনের সঙ্গে সঙ্গে অনেকেই গোসল নিয়ে দ্বিধায় পড়েন। কেউ ঠান্ডা পানির শীতল ছোঁয়া পছন্দ করেন, কেউ আবার ভরসা রাখেন গরম পানির উপর। চলুন জেনে নেওয়া যাক কোনটা উপযুক্ত? বিশেষজ্ঞরা বলছেন শীতকালে হালকা গরম পানি দিয়ে গোসলই সবচেয়ে নিরাপদ এবং উপকারী। ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা কমিয়ে […]
রাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসক বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণে এই কিশোরের মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে লাশের ময়নাতদন্ত শুরু হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন ও […]
রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে মহানগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রামেকে’র লেকচারার ডা. মো. মাহফুজুর রহমান রাজ, ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, […]
রাজশাহীতে টাইফয়েড টিকা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ সভা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৩৭ শতাংশ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর। আজ শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সভায় […]
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… টাইফয়েড টিকাদান ক্যাম্পেন-২০২৫ এর রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত […]
জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: এসআইএম […]