এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়… এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি
‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোরের আজ জন্মদিন উপলক্ষে নবরুপ টিভি’র আয়োজন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে ওয়ালিউর রহমান বাবুর উপস্থাপনায়… ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোরের আজ জন্মদিন উপলক্ষে নবরুপ টিভি’র আয়োজনে উপস্থিত আছেন রাজশাহীর শিল্পি সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান। উপস্থাপনায় ওয়ালিউর রহমান বাবু।
রাজশাহীর ৬টি আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী যারা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় রাজশাহীর ৬টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করেন। তারা হলেন রাজশাহী-১ আসনের […]
ভারতের নারী বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শচীন টেন্ডুলকার

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হলো রোববার। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয় নিয়ে অধিনায়ক হারমানপ্রিত কৌর বললেন, ‘এটা কেবল শুরু।’ ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। ওপেনার শেফালি ভার্মা […]
আজ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। এই দিনে ৫২-তে পা রাখলেন অভিনেত্রী। তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন […]
রাজশাহীতে এ মৌসুমের প্রথম ঘন কুয়াশা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। আজ সোমবার ভোর থেকেই শহর ও উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ, কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে শীত আসন্ন। ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ […]
তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বি*ক্ষোভ, নি*হত ৭০০

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… তানজানিয়ায় গত বুধবার ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার ৩১ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় ৭০০ জন হবে। বার্তা সংস্থা এএফপি বরাতে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে। তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। এরইমধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি অর্থাৎ সিসিএম নামের একটি রাজনৈতিক দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।
এনসিপি’র রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে মহানগরীর গণকপাড়া এনসিপি’র কার্যালয় থেকে এ আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন […]
রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে মহানগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রামেকে’র লেকচারার ডা. মো. মাহফুজুর রহমান রাজ, ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, […]
নওগাঁয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনতার এমপি ধলুর উঠান বৈঠক অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… নওগাঁ পৌরসভার পার-নওগাঁ হাজিপাড়া ও নামাজগড় মাদ্রাসা পাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এ উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে […]