রাজশাহীতে টাইফয়েড টিকা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ সভা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৩৭ শতাংশ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর। আজ শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সভায় […]
রাকসুতে ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাকসু নির্বাচনের ২৩টি পদের মধ্যে ভিপি এজিএসসহ ২০টি পদে নির্বাচিত হয়েছে ছাত্রশিবিরের প্যানেল, শুধুমাত্র ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ঘোষণা করেন নির্বাচনের ফলাফল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র […]
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী জামায়াত ইসলামী

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন মহানগর জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে মহানগরীর জিরোপয়েন্ট থেকে আলুপট্টি ও নিউমার্কেট রোড পর্যন্ত মানববন্ধন করেন তারা। রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী […]
রাকসু নির্বাচন: আজ রাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আজ রাতেই শেষ হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকেই শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, […]
শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… চাকুরী জাতীয়করণ, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী […]
রাজশাহীর গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলার জনগণের জন্য বরাদ্দ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে “গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ”। আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের আহ্বায়ক এ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলু ও সদস্য সচিব হযরত আলী বলেন, গোদাগাড়ী থেকেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পদ্মা নদীর পানি উত্তোলন করে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হলেও, গোদাগাড়ীর সাধারণ মানুষই বিশুদ্ধ পানির সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। তারা বলেন, গোদাগাড়ী অঞ্চলের অধিকাংশ গ্রামে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট বিরাজ করছে। টিউবওয়েলের পানিতে আর্সেনিকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাদের ৫ দফা দাবিগুলো হলো- পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির একটি ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলাবাসীর জন্য বরাদ্দ রাখা, উপজেলার প্রতিটি গ্রাম ও হাট-বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, পানি ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো প্রকল্পে স্থানীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, বিকল্প নিরাপদ পানির উৎস (পাইপলাইন, ফিল্টার প্ল্যান্ট) স্থাপন করা, গোদাগাড়ীর জনগণের জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ প্রদান করা। এ সময় উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়নের আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক, হড়গ্রামের ওবাইদুর রহমান, তানোরের বেলাল, রিশিকুলের মোকবুল হোসেন, আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
রাজশাহীতে লাইট হাউজ নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প-এর উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে লাইট হাউজ নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প-এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধীন অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী বিভাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. ইলিয়াস হোসেন। এছাড়াও রাজশাহী সিভিল সার্জন ডা. এস. আই. এম. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. যোবায়ের হোসেন, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. আরিফুল ইসলাম এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন উপস্থিত ছিলেন। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা লাইট হাউজ। প্রকল্পের লক্ষ্য হলো নাগরিক অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি জোরদার করা। প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা টেকসই উন্নয়নের মূল ভিত্তি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইট হাউজের এই উদ্যোগ নারীর সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সভায় আজিজা আসফিন প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন এবং এর উদ্দেশ্য, কাঠামো ও প্রত্যাশিত ফলাফল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। পরে লাইট হাউজের প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান প্রকল্পের মূল কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন। উল্লেখ্য, প্রকল্পটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)–এর ৫ (লিঙ্গ সমতা), ১৩ (জলবায়ু কার্যক্রম) এবং ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) বাস্তবায়নে ভূমিকা রাখবে।
রাকসু নির্বাচনে ভোট দান ও পর্যবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষে এক বিশেষ প্রশিক্ষিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ রোববার সকাল ১০টায় রাকসু নির্বাচন কমিশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান । প্রশিক্ষণে অন্যদের মধ্যে রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার জানান, ৪৩টি পদে ভোট দেওয়ার জন্য ভোটারগণ তার পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে-চিরকুটে লিখে নিয়ে আসতে পারবেন। একজন ভোটার ভোট দিতে সময় পাবেন মোট ১০ মিনিট। এছাড়া রাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দুইদিন ক্লাস ও পরীক্ষাসমুহ বন্ধ থাকবে এবং ১৬ অক্টোবর অফিস ছুটি থাকবে। রাজাশাহী বিশ্ববিদ্যালয়ট উপ উপাচার্য ফরিদ উদ্দীন খান বিষয়টি নিশ্চিত […]
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… টাইফয়েড টিকাদান ক্যাম্পেন-২০২৫ এর রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত […]
রাকসু নির্বাচন: প্রচার-প্রচারণা জমজমাট

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা জমজমাট হয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকেই প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণা চালান। বিশেষ করে বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, অ্যাকাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ […]