শর্তসাপেক্ষে রাজশাহীর থেকে দূর পাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল রাত থেকে আপাতত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহীর দূরপাল্লার পরিবহন শ্রমিকরা। তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য তিন দিন এবং চালকদের বেতন বৃদ্ধির জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছেন তারা। আজ বুধবার সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী দূর পাল্লার ন্যাশনাল ট্রাভেলস, […]
আজ মহানবমী : রাজশাহীতে নানা আয়োজনে পালিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী । রাজশাহীতে মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দুর্গা পুজিত হচ্ছেন। ধর্মের গ্লানি ও অধর্ম রোধ, সাধুদের রক্ষা, অসুর বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতিবছর দুর্গতি নাশিনী দেবী দুর্গা ভক্তদের মধ্যে আবির্ভূত হন। একটি মাত্র রাত পর মহা […]
জেন-জি বিক্ষোভের মুখে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার সরকারের পতন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর জেন-জির বিক্ষোভের মুখে পতন হয়েছে ভারত মহাসাগরের দ্বীপ রাস্ট্র পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার সরকারের। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। গতকাল সোমবার ২৯ সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া […]
রাজশাহীতে কুমারী পূজা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাঅষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে, রাজশাহীতে । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ টাইগার ক্লাবের মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। এবার কুমারী পূজার আসনে বসেন অথরা দাস। তার বয়স ৫ বছর। কুমারী পূজা মূলত একজন কুমারী […]
রাজশাহী থেকে দূরপাল্লার বাস ধর্মঘট মালিকপক্ষের প্রত্যাহার, তবে শ্রমিকরা আজও বাস চালাচ্ছেন না

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার কোচ বাস চলাচল ধর্মঘট মালিকপক্ষ প্রত্যাহার করলেও শ্রমিকদের একটি অংশ আজও বাস চালাতে দিচ্ছেন না। আজ মঙ্গলবার সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী দূর পাল্লার একটি বাসও ছেড়ে যায়নি। তবে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ দূরপাল্লার কোচ বাসের কাউন্টার গুলো […]
এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়… এক পলকে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি
ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডবে নি*হত ৮ জন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ভিয়েতনামে তাণ্ডব চালয়িছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রা*ণ হারিয়েছেন কমপক্ষে আটজন এবং এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। আজ সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘা*ত হানে টাইফুনটি। এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙেপড়ে বিদ্যুতের খুঁটি। বিপর্য়স্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কছিু অংশে এখনও […]
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খাদ্য অধিকার সুরক্ষায় রাজশাহীতে শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খাদ্য অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে শোভাযাত্রা ও সম্মেলন করেছেন খাদ্য নিরাপত্তা নেটওয়াক (খানি) ও পরিবর্তন। আজ সোমবার সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত আঞ্চলিক খাদ্য অধিকার […]
আজ মহাসপ্তমী: রাজশাহীতে দেবীর চরণে ভক্তের অঞ্জলি প্রদান

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে… শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ সোমবার। রাজশাহীর মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। মহাসপ্তমীতে হবে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা। রাজশাহীতে উৎসবের দ্বিতীয় দিন সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, […]
এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫) উপস্থাপনায় পলি রানি