বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে রাজশাহীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে সিভিল […]
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহকারে প্রকাশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহকারে প্রকাশ
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা: নিহত ১৩২, নিখোঁজ ১৭৬

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক– সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি-এর মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেছেন, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। কর্তৃপক্ষ বলেছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলংনদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার।
হংকংয়ে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… হংকংয়ে ৩২ তলা উচ্চতার ৮টি ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জন এবং প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। এতে ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হয়েছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার ২৬ নভেম্বর বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবন ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।প্রায় দুই দিনের প্রচেষ্টায় আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে […]
৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, থাইল্যান্ডে বন্যায় নিহত ৩৩

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… থাইল্যান্ডের বেশকিছু এলাকা রেকর্ড বন্যার সঙ্গে লড়াই করছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশে বন্যা আঘাত হেনেছে। বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত মাত্র ১৩ হাজার জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বিবিসি’র খবরে […]
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ রাজশাহীতে উদযাপন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… “নারী কন্যা’র সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপদকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ রাজশাহীতে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক […]
শেখ হাসিনার মামলার রায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১।বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’ শিরোনামে লাইভ সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আজ’ শিরোনামে লাইভ সম্প্রচার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স […]
তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বি*ক্ষোভ, নি*হত ৭০০

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… তানজানিয়ায় গত বুধবার ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার ৩১ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় ৭০০ জন হবে। বার্তা সংস্থা এএফপি বরাতে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে। তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। এরইমধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি অর্থাৎ সিসিএম নামের একটি রাজনৈতিক দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।
নতুন করে ইসরাইলি হামলায় গাজায় নি*হত ৯১

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, যু*দ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯১ জন নি*হত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে। গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি […]
ব্রাসেলসে হামলা করলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি বেলজিয়ামের

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পালটা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো। এমন কঠোর হুঁশিয়ারিই দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একইসঙ্গে ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি। ২৮ অক্টোবর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। সোমবার বেলজিয়ান […]