হংকংয়ে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন

🗓 Friday, 28 November 2025

👁️ ১০৩ বার দেখা হয়েছে

🗓 Friday, 28 November 2025

👁️ ১০৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

হংকংয়ে ৩২ তলা উচ্চতার ৮টি ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জন  এবং প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। এতে ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হয়েছেন।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার ২৬ নভেম্বর বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবন ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।প্রায় দুই দিনের প্রচেষ্টায় আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং বলেন, ভবনের ভেতরে পুলিশ আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিহত ১২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আগুন লাগার সময় কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম সঠিকভাবে কাজ করেনি বলেও তিনি জানান।

এই আবাসিক কমপ্লেক্সে ৪ হাজার ৬শো’র বেশি মানুষ বসবাস করত, এ ঘটনার জন্য সন্দেহভাজন হিসেবে নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত প্রায় আট দশকের মধ্যে অগ্নিকান্ডে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা প্রধান। ১৯৪৮ সালে একটি গুদামে আগুন লেগে ১৭৬ জন মারা যাওয়ার পর হংকংয়ে আর কোনো অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ঘটেনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর