১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৩য় দিনের মতো রাজশাহীতে অর্ধদিবস কর্মবিরতি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে এ কর্মবিরতি চলে দুপুট ১২টা পর্যন্ত। কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর মত পরীক্ষা সকাল […]
রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহানগরী সাহেব বাজার জিরো পয়েন্ট উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন ও বরেন্দ্র যুব সংগঠন-এর আয়োজনে এলাকায় কৃষক-ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন […]
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে মহানগরীর মোল্লাপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী ও প্রবীণ সংঘের ২ নং ওয়ার্ডের সভাপতি এভারেস্ট হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কারিতাসের আঞ্চলিক […]
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির প্রতিবেদনে… মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদে বক্তব্য রাখেন, রাজশাহীর […]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরুু হয়েছে । আজ মঙ্গলবার সকালে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটি ২০২৫-২৬ এর সভাপতি ও ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান […]
রাজশাহীতে জেলা প্রশাসনের গ্রাম আদালত নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… গ্রাম আদালত কার্যকর হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প সময়ে ও খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন বলে মত দিয়েছেন বক্তারা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গ্রাম আদালত ব্যবস্থা’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৭২টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরা হয়। এতে মামলা নিষ্পত্তি ৫ হাজার ৯৬৫টি, ক্ষতিপূরণ আদায় সাত কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা এবং প্রায় এক হাজার ৫৭ শতক জমি পুনরুদ্ধার করা। উল্লেখ্য, গ্রাম আদালত তিন লাখ টাকার নিচের দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির এখতিয়ার রাখে। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা, যা প্রচলিত আদালতের ওপর চাপ কমিয়ে বিচারব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। গণমাধ্যমের ধারাবাহিক প্রচারণার মাধ্যমে এ ব্যবস্থাকে সারাদেশে আরও জনপ্রিয় করা সম্ভব। গ্রামের ছোটখাটো অপরাধ বা বিরোধের বেশিরভাগই গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। সচেতনতার অভাবে অনেকেই থানা বা জেলা আদালতে দৌড়ান, এতে সময় ও অর্থ দুটোই অপচয় হয়। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী পাঁচ সদস্যের প্যানেল দ্বারা পরিচালিত হয় এবং ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা বাধ্যতামূলক, তাতে সর্বোচ্চ সময় ১২০ দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান, প্রকল্পের জাতীয় সমন্বয়ক বিভাষ চক্রবর্তী ও লিগ্যাল এনালিস্ট অ্যাড. মশিউর রহমান চৌধুরী, ইএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহমেদসহ স্থানীয় পত্রিকার সম্পাদক ও সিনিয়ির সাংবাদিকবৃন্দ।
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসী নিরাপত্তার স্বার্থে আজ থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল চারটা থেকে মহানগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই ড্রিল কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন আরএমপির সিনিয়র কর্মকর্তারা। বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলুপট্টি মোরে এ ড্রিল কার্যক্রম পরিদর্শন করেন মহানগরী পুলিশ কমিশনার ড. […]
রাজশাহীর পবা উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… রাজশাহীর পবা উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পবা উপজেলায় বিলনেপালপাড়া চাষী ক্লাব ও বারসিক এর যৌথ উদ্যোগে বরেন্দ্র অঞ্চল উপযোগী ধান জাত গবেষণার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কৃষক নেতৃত্বে প্রয়োগিক কৃষি গবেষণা প্লট থেকে ধান কর্তন এবং সংগ্রহীত ধানগুলো প্রদর্শন […]
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে… “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে রাজশাহীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে সিভিল […]
রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা […]