রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

🗓 Tuesday, 2 December 2025

👁️ ১০৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 December 2025

👁️ ১০৯ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে

 

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসী নিরাপত্তার স্বার্থে আজ থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল চারটা থেকে মহানগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই ড্রিল কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন আরএমপির সিনিয়র কর্মকর্তারা।

বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলুপট্টি মোরে এ ড্রিল কার্যক্রম পরিদর্শন করেন মহানগরী পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান” মহানগরীর যেসব ১১ এলাকায় ড্রিল কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো হলো, মহানগরীর লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলু পট্টি এবং বর্ণালী মোড়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আরএমপির উপ-পুলিশ কমিশনারও মুখপাত্র মো: গাজিউর রহমান জানান, ড্রিলের মূল উদ্দেশ্য হলো আইনশৃঙ্খলা সমন্বিত রাখার মাধ্যমে রাজশাহী মহানগরীকে আরও নিরাপদ মহানগরী হিসেবে গড়ে তোলা।

এ ধরনের কার্যক্রম চলমান থাকলে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে দ্রুত পুলিশ পৌঁছাতে পারবে। পুলিশ কমিশনার পরিদর্শনের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর