ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা: নিহত ১৩২, নিখোঁজ ১৭৬

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক– সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি-এর মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেছেন, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। কর্তৃপক্ষ বলেছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলংনদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার।
এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (রোববার, ৩০ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলির উপস্থাপনায়… এক নজরে রাজশাহীর দৈনিক পত্রিকার শিরোনাম (রোববার, ৩০ নভেম্বর ২০২৫) উপস্থাপনায় মিরাতুজ জাহান মিলি
রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় ধাপের অভিযানে গ্রেফতার ৭২

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় ধাপের অভিযানে মোট ৭২ জন চিহ্নিত স*ন্ত্রাসী, মা*দক কারবারী, ওয়ারেন্টভুক্ত আ*সামী, অ*স্ত্র*ধারীর সহয়োগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, দেশী বিদেশী অ*স্ত্র ও মা*দক। আজ শনিবার দুপুরে এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ জানান রাজশাহী […]
রাজশাহীর আরডিএ কমপ্লেক্স ভবনটিকে বাংলাদেশ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের দাবিতে মানববন্ধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে অবস্থিত আরডিএ কমপ্লেক্স ভবনটিকে বাংলাদেশ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নাগরিক সমাজ রাজশাহী এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন সভাপতিত্ব করেন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হোসেন আলী পিয়ারা, নারী নেত্রী ঈশিতা ইয়াসমিন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, গণঅধিকার পরিষদ রাজশাহীর যুগ্ম সদস্য সচিব মো. রানা সহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য পরিকল্পিত এই ভবনটি হঠাৎ করে ১০ বছরের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে, যা ভবনটির মূল উদ্দেশ্য ও আদর্শের পরিপন্থী। আমরা বিদ্যালয়ের বিরুদ্ধে নই, তবে যে উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করা হয়েছে, সেটি থেকে সরে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে ধারণ করে একটি পূর্ণাঙ্গ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে ভবনটি গড়ে তোলা জরুরি। এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা।
হংকংয়ে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… হংকংয়ে ৩২ তলা উচ্চতার ৮টি ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জন এবং প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। এতে ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হয়েছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার ২৬ নভেম্বর বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবন ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।প্রায় দুই দিনের প্রচেষ্টায় আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে […]
আন্দোলনকারী যুবকরা হচ্ছে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা: রাজশাহী-৩ বিএনপি’র প্রার্থী মিলন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হচ্ছে এদেশের যুব সমাজ। কারণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করতে দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। যার শেষ হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে। ছাত্র-জনতার একদফা আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন। এর ফলে দেশ আবারও এক প্রকার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই […]
রাজশাহীর ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… রাজশাহী জেলার ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে প্রকৃত ৬০জন মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ প্রশাসন। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিব সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। রাজশাহীর পুলিশ সুপার বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তারা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূঁয়শী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত […]
৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, থাইল্যান্ডে বন্যায় নিহত ৩৩

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… থাইল্যান্ডের বেশকিছু এলাকা রেকর্ড বন্যার সঙ্গে লড়াই করছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশে বন্যা আঘাত হেনেছে। বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত মাত্র ১৩ হাজার জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বিবিসি’র খবরে […]
রাজশাহীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে.. দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে মহানগরী গুরুত্বপূর্ণ […]