অতিরিক্ত ভাড়া আদায়ে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা

🗓 Saturday, 29 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 29 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহীর উদ্যোগে মহানগরীর শিরোইল বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন।

আজ শনিবার দুপুরে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মহানগরীর শিরোইল বাস র্টামিনালের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালান এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া বন্ধে এবং ভাড়ার তালিকা প্রদর্শন করার ব্যাপারে সকলকেই সতর্ক করেন।

অভিযানের সময় রাজশাহীর বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর