আবারও চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে দূরপাল্লার বাস বন্ধ

🗓 Friday, 26 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Friday, 26 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন এবার মালিকেরাই।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষনা দেয়া হয়। এর ফলে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ দূরপাল্লার কোচগুলো বন্ধ রয়েছে। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুদফা বাস বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন।

আজ শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে, বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। শ্রমিক জানায়, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে, কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা।

এটা মোটেও ঠিক করেনি মালিকপক্ষ।এতে দূরপাল্লার কোচের যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বলার মতো না।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর