আমাদের দেশের জনমত যত সক্রিয় হয়ে উঠেছে, এজন্য দ্রুত বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে: মেয়র লিটন
শেয়ার করুন
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
বিভাগীয় মহানগরী রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাবেক সহ-সভাপতি শাহীন আখতার রেণীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র লিটন জানান, আমাদের দেশের জনমত যত সক্রিয় হয়ে উঠেছে, এজন্য দ্রুত বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।
