আরএমপি‘র অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আটক ২১

🗓 Wednesday, 6 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে আটক করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে। আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ২১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে মাদকদ্রব্যসহ ৪ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর