এজাহার পরিবর্তনের মামলায় রাজশাহীর পুঠিয়ার বরখাস্ত ওসি শাকিল কারাগারে

🗓 Sunday, 12 December 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 12 December 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যার ঘটনায় এজাহার পরিবর্তনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে থানার সাবেক ওসি শাকিল উদ্দিন আহমেদ শাকিলকে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন শাকিল। শুনানি শেষে আদালতের বিচারক ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ওসি শাকিলের আইনজীবী আসলাম সরকার জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ওসি শাকিল উদ্দিন আহমেদ গত ৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ওই দিন আদালতে পূর্ণাঙ্গ নথি না থাকায় শুনানি হয়নি। আজ রোববার জামিন আবেদনের শুনানি দিন ধার্য ছিল। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ১০ জুন নিখোঁজ হন নুরুল ইসলাম। পরদিন ১১ জুন সকালে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার ‘এসএস ব্রিকফিল্ড’ নামক ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে নিগার সুলতানা ওই দিনই মূল হত্যাকারী হিসেবে আবদুর রহমান পটলসহ আটজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেন। পরে ওই এজাহার বদলের অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা। এরপর হাইকোর্ট বিচারিক নির্দেশ দিলে সেখানেও এজাহার বদলের বিষয়টি প্রমাণিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর