এবার যুদ্ধ হলে ইজরায়েলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হবে: ইরানের ধর্মীয় নেতার হুশিয়ারী

🗓 Friday, 25 July 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 25 July 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর উপস্থাপনায়…

ইসরাইলের সঙ্গে শেষ ১২ দিনের যুদ্ধে ইরানের জয়গাঁথা তুলে ধরে শুক্রবারের খুতবায় বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—আরেকবার যুদ্ধ হলে ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হবে। তিনি বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্তেই ইরানিরা যে জাতীয় ঐক্য ও দেশপ্রেম দেখিয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন।

এই শক্তিকে আমরা রক্ষা করব ঐক্য, জ্ঞান ও বিশ্বাস দিয়ে।” আবু তোরাবি ফেরদ জানান, হিব্রু, আরব ও পশ্চিমা ভাষার ২০টিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ যুদ্ধ ছিল তেল আবিবের ইতিহাসে অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ। ইরানি হামলায় ইসরাইল প্রায় ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জিডিপির ৮ শতাংশের সমান। তিনি আরও বলেন, যদিও ইরানি বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত, তবু ইসরাইল এরইমধ্যে বুঝে গেছে—পরবর্তী কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।

উল্লেখ্য, ১৩ জুন শুরু হওয়া এ যুদ্ধ চলেছিল ১২ দিন। ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর, ইরান পাল্টা জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত অঞ্চলের বহু শহরে ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রও এই লড়াইয়ে অংশ নেয় ২২ জুন, যখন তারা ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে এ সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর