করোনার টিকা নিয়ে ব্যবসা ও রাজনীতি বন্ধ করার দাবীতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Sunday, 8 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 8 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

৬ মাসের মধ্যে দেশের সকল নাগরিককে গণটিকার আওতায় আনা, করোনার টিকা নিয়ে ব্যবসা ও রাজনীতি বন্ধ করার দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১ টায় মহানগরীর আলুপট্টিতে করোনার টিকা নিয়ে ব্যবসা ও রাজনীতি বন্ধ করা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে প্রগতিশীল শিক্ষক, শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উদীচী রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডলের সভাপতিত্বে ও কণ্ঠস্বর সম্পাদক নাদিম সিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা আলী আর্সলান অপু, কলামিস্ট এস. এম. জিয়াউদ্দিন, কবি ও সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লাহ, ছাত্রনেতা আব্দুর রহমান নবীন প্রমুখ।

এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, গনসংহতি আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বাসদ রাজশাহী জেলার সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ, খেলাঘর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল ও কবি নূর ই হাফিজা খানম উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেড় বছর পার হয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবা, ভ্যাকসিন নিশ্চিত করতে পারেনি। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি বেড়েই চলছে, শ্রমিকদের প্রনোদনা না দিয়ে ধনী মালিকদের প্রণোদনা দেয়া হচ্ছে। গণ টিকার নামে চলছে গণহয়রানি, অবিলম্বে গণহয়রানি বন্ধ করাসহ শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর