বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৭ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা- ০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার দেশী মদ ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।