গত ২৪ ঘন্টায় মুত্যু শুন্য রাজশাহী মেডিকেলের করোনা ইউনিট

🗓 Sunday, 7 November 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 November 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কোন ব্যক্তি মৃত্যু বরণ করেনি।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৭৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ০৩ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১.৭২ ভাগ। এর আগে গত পরশু ছিল ০ ভাগ।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর