গ্রেনেড বিস্ফোরণে কম্বোডিয়ায় ২ শিশু নিহত

🗓 Sunday, 23 February 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 23 February 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গৃহযুদ্ধের সময় থেকে কম্বোডিয়ায় মাটিতে চাপা পড়ে থাকা রকেট-চালিত গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় সিম রিপ প্রদেশের একটি গ্রামে শিশু দু’টির বাড়ির কাছে ঘটনাটি ঘটে।

শিশু দু’টির উভয়ের বয়স দুই বছর। তাদের একজন মেয়ে ও অপরজন ছেলে। তারা পরস্পর চাচাতো ভাইবোন।

স্ট্রেইটস টাইমস জানায়, সিম রিপের ওই প্রত্যন্ত গ্রামটি ১৯৮০ ও ১৯৯০ এর দশকে কম্বোডিয়ার সরকারি সেনা ও খেমার রুজ যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র ছিল।

কম্বোডিয়ার সরকারি মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক জানান, শিশু দু’টি সেখানে খেলছিল, তারা মাটি খোঁড়ার সময় সম্ভবত গ্রেনেডটিতে আঘাত লাগে আর সেটি বিস্ফোরিত হয়। একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয় আর অপরজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, গৃহযুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে আর ২৫ বছরেরও বেশি সময় ধরে শান্তি চলছে, কিন্তু স্থলমাইন ও যুদ্ধের অবশিষ্টাংশের কারণে কম্বোডিয়ার জনগণের রক্ত ঝরা বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা বন্ধ রাখার আদেশ দেওয়ার পর ওয়াশিংটন হঠাৎ করে কম্বোডিয়ার মাইন অপসারণ অভিযানে তহবিল সরবরাহ বন্ধ করে দেয়। এতে কম্বোডিয়া অভিযানটি আংশিকভাবে স্থগিত করতে বাধ্য হয়।

তারপর থেকে কয়েক সপ্তাহ ধরে অভিযানটি বন্ধ ছিল। তারপরই পুরনো গ্রেনেড বিস্ফোরণে দু’টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর