চট্টগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত
শেয়ার করুন
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজিত মানববন্ধনে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন চলা অবস্থায় সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। হামলায় মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ হামলায় জড়িতেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।
এসময় রাজশাহী মহানগরীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
